ইসলামী শারী'আহ মহান আল্লাহর পক্ষ থেকে সারা বিশ্ব মানবতার জন্য এক আলোকবর্তিকা ও নির্দেশিকা। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে-তা হোক ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক-শারী'আর নির্দেশনা অপরিহার্য। তবে আল-কুরআন ও আস-সুন্নার এই বিশাল ভান্ডার থেকে বিধিবিধান আহরণ করতে হলে এবং সমসাময়িক প্রেক্ষাপটে সেগুলোর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হলে প্রয়োজন একটি নির্দিষ্ট মূলনীতি বা শাস্ত্রের গভীর জ্ঞান, যাকে ইসলামী পরিভাষায় বলা হয় 'উসুলুল ফিকহ'।
বাংলা ভাষায় শুদ্ধ ধারার উসূলুল ফিকহ-এর ওপর প্রামাণ্য এবং সহজবোধ্য গ্রন্থ অপ্রতুল। এ অভাব পূরণের লক্ষ্যে এবং আমাদের দীনী ভাইবোন ও জ্ঞানপিপাসুদের হাতে একটি মানসম্মত পাণ্ডুলিপি তুলে দেওয়ার তাগিদ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
বইটিতে উসূলুল ফিকহ-এর আভিধানিক ও পারিভাষিক পরিচয় উল্লেখের পাশাপাশি এর বিভিন্ন ধারার ইতিহাস আলোচিত হয়েছে। এর সাথে এগুলোর উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং ফিকহের সাথে এর মৌলিক পার্থক্যগুলো অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এতে আরো অত্যন্ত বিনাস্তভাবে আলোচিত হয়েছে, আল-হুকমুশ শার'ঈ, আল-আদিল্লাতুশ শারইয়্যাহ, কিয়াস, ইজতিহাদ, তাকলীদ ও ফাতাওয়া-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এছাড়াও ভাষাগত প্রয়োগের ক্ষেত্রে 'আম-খাস, মুতলাক-মুকাইয়াদ এবং মানতুক ও মাফহুম-এর মতো সূক্ষ্ম তাত্ত্বিক দিকগুলোও বাদ পড়েনি।
Highlights
বাংলা ভাষায় শুদ্ধ ধারার উসুলুল ফিকহ-এর ওপর প্রামাণ্য এবং সহজবোধ্য গ্রন্থ অপ্রতুল। এ অভাব পূরণের লক্ষ্যে এবং আমাদের দীনী ভাইবোন ও জ্ঞানপিপাসুদের হাতে একটি মানসম্মত পাণ্ডুলিপি তুলে দেওয়ার তাগিদ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
Reviews
এখনও কোনো রিভিউ নেই। এই পণ্যের প্রথম রিভিউ আপনিই দিন!
একটি রিভিউ লিখুন
আপনার মতামত জানান। আবশ্যক ঘরগুলো * দিয়ে চিহ্নিত।
5.0
ঐচ্ছিক
যাচাইকৃত ক্রয় ব্যাজ পেতে আপনার অর্ডার আইডি যোগ করুন।