
লেখক
শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ
0 টি বই পাওয়া গেছে
শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর উপজেলার মাওলা বক্স হাজীরটলা গ্রামে এক ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মক্তবে প্রাথমিক শিক্ষা লাভ করার পর নাচল নবাবগঞ্জ মাদ্রাসায় মিশকাত শরীফ পর্যন্ত অধ্যয়ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ভারত গমন করেন এবং উত্তর প্রদেশের দারুল উলূম মউনাথভাঞ্জান থেকে দুইবার দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। দেশে ফিরে তিনি হাদীস ও তাফসীর বিষয়ে কামিল (স্নাতকোত্তর) পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। শায়খের বক্তব্যগুলোর মূল বৈশিষ্ট্য হলো তিনি মাসলাক নির্বিশেষে সাধারণ মুসলমানদের উদ্দেশ্যে জান্নাত, জাহান্নাম, কিয়ামত ও আদর্শ পরিবারের মতো বিষয়ে নসীহতমূলক আলোচনা করেন। ইসলামী শিক্ষাকে সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে তিনি একাধিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, যেমন: আল জামিয়াতুস সালাফিয়া (রূপগঞ্জ), আল মাদ্রাসাতুস সালাফিয়া (আটমল, বগুড়া) এবং বীরকুস্টিয়া দারুল হাদীস সালাফিয়া মাদরাসা (বগুড়া)। এছাড়াও তিনি আল মারকাজুল ইসলামী আস সালাফী (রাজশাহী)-সহ অন্যান্য প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সহযোগিতা করেন।
0 টি বই পাওয়া গেছে